,

আখাউড়ায় মাইক্রোবাসচাপায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাইক্রোবাসচাপায় হোসেন আলী (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার তারাগন গ্রামের পূর্বপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী ওই গ্রামের মধ্যপাড়ার এমরান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে গ্রামের পূর্বপাড়ায় নানার বাড়ির সামনে সড়কে খেলা করার সময় একটি মাইক্রোবাস শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের