,

ইমন হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

news-image

দোহারের ইমন আলী ফকির হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদলত। মঙ্গলবার ঢাকার ৫ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায় এ দণ্ডাদেশ ঘোষণা করেন। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—নয়ন, মহিন, মোশা, জহির ও রুবেল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ২০০৬ সালের ১৪ মার্চ মামলার বাদী মুকসিদুলের চাচা ফজলুলকে মারধর করেন। এ ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হন আসামিরা। পরে বাদীর বাবা ইমন আলী দোহারের হল বাজার থেকে বাড়ি ফেরার পথে সুতারপাড়া হোসেনের বাড়ির সামনে আসলে আসামিরা হাতুড়ি ও হকিস্টিক দিয়ে মারধর করে। মারাত্মক আহত অবস্থায় প্রথমে তাকে দোহার জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মুকসুদুল দোহার থানায় হত্যা মামলা করেন। আদলতে বিভিন্ন সময়ে ১৪ জন সাক্ষী দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা