,

এবার ওয়ানডেতে চোখ মিরাজের

news-image

স্পোর্টস ডেস্ক : সাত টেস্টে খেলেই প্রমাণ করেছেন, পাঁচ দিনের ক্রিকেটটা তিনিই ভালোই পারেন। মেহেদী হাসান মিরাজের চোখ এবার ওয়ানডেতে। কলম্বো থেকে কাল দেশে ফিরে বলেছেন, ‘অনেক দিন ওয়ানডে খেলা হয় না। ইমার্জিং কাপ ও প্রিমিয়ার লিগে ভালো খেলে চেষ্টা করব ওয়ানডে দলে আসতে।’

শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশ দলের সামনে আপাতত টেস্ট ক্রিকেট নেই। আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে মিরাজের ওয়ানডের চিন্তা কারাটাই তাই স্বাভাবিক। ওয়ানডের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণাও তাই দিয়ে রাখলেন ১৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে প্রিমিয়ার ক্রিকেট লিগ। তার আগে ২৭ মার্চ থেকে চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হবে ইমার্জিং কাপ ক্রিকেট। বাংলাদেশ দলে অনূর্ধ্ব-২৩ ক্রিকেটারদের মধ্যে মিরাজ ছাড়াও দলে থাকবেন সাইফ-নাজমুলরা। সিনিয়রদের মধ্যে থাকতে পারেন নাসির হোসেন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুনরা। মিরাজের বিশ্বাস, এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা তাঁর ওয়ানডে সামর্থ্য বাড়াবে।

আত্মবিশ্বাসের পালে হাওয়া জোগাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের পারফরম্যান্সও। টেস্ট অভিষেকের পর শুরুতে ব্যাট হাতে রান না পেলেও এখন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করছেন ভালো। মিরাজ বলছিলেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিপক্ষে রান না করে একটু হতাশ ছিলাম। তবে সবাই আমাকে খুব সাহস দিয়েছে। টিম ম্যানেজমেন্ট, কোচ, খেলোয়াড় সবাই আশাবাদী ছিলেন, আমি রান করব। আল্লাহর রহমতে ভারতে গিয়ে প্রথম ফিফটি করি। শ্রীলঙ্কায়ও কমবেশি রান করেছি। যেখানে ব্যাটিং করছি সেখান থেকে হয়তো বড় ইনিংস খেলা সম্ভব নয়। তবে চেষ্টা করব যতটুকু সম্ভব করতে। সে আত্মবিশ্বাস এখন আমার আছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা