,

মুক্তিযুদ্ধের ৩৬০টি স্থান সংরক্ষণ করবে সরকার

news-image

সরকার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের গৌরব ও বিভিন্ন ঘটনা সম্পর্কে তরুণ প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণের জন্য ১৮২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সহকারী প্রধান কর্মকর্তা মো. মোমিনুর রহমান আজ বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে আমরা ১৯৭১ সালের ৩৬০টি ঐতিহাসিক স্থান সংরক্ষণে ১৮২ কোটি টাকা ব্যয় সম্বলিত একটা প্রকল্প হাতে নিয়েছি।’

সরকার ৩৬০টি ঐতিহাসিক স্থানের প্রতিটিতে একটি করে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরও নির্মাণ করবে। দেড় মাস আগে একটি ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে, যা অনুমোদনের জন্য এখন প্রক্রিয়াধীন রয়েছে।

সহকারী প্রধান জানান, ২০১৯ সালের জুন নাগাদ এই প্রকল্প সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সরকার এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৩৬টি উপজেলায় ৬৫টি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের