,

সজলের বিপরীতে বিপিএল তারকা পামেলা

news-image

 

বিনোদন ডেস্ক : মিস ইন্ডিয়া খ্যাত তারকা পামেলা সিং। বিপিএল আসর উপস্থাপনার পর এবার বাংলাদেশের টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বলিউড ও টলিউডের এ অভিনয়শিল্পী বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হবে ‌‌‘অনুপমা’ শিরোনামের এই টেলিফিল্মটি। এটি পরিচালনা করবেন আলম আশাদ মিন্টু।

এতে নাম ভূমিকায় অভিনয় করবেন পামেলা। তিনি একজন ডাক্তারের চরিত্র রুপায়ন করবেন বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্গে পরিচালক আলম আশাদ মিন্টু বলেন, ‘আপাতত সব প্রস্তুতি শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিলে শুটিং শুরু করব। কলকাতায় টানা ‍দুইদিন ও ঢাকায় একদিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ঈদুল ফিতরে এন লিমিটেড এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে টেলিফিল্মটি। এটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।’

পামেলা সিং ভুতোরিয়া ২০০৬ সালের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেমি ফাইনালিস্ট ছিলেন। এরপর জড়িয়ে যান স্টার স্পোর্টস, জুম টিভি ও সংগীত বাংলা চ্যানেলসহ নানা টিভি অনুষ্ঠান উপস্থানায়। রাতারাতি তারকাখ্যাতিও পেয়ে যান তিনি। শুধু উপস্থাপনা নয়, মডেলিং ও চলচ্চিত্রেও রয়েছে তার সফল পথচলা। বলিউডের ‘কাহানি’ ও টলিউডের ‘টান’ সিনেমায় অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। তবে বাংলাদেশের খেলাধুলা বিশেষ করে ক্রিকেট অঙ্গনেও তিনি পরিচিত মুখ।

২০১৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেট আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা করেন তিনি। এর আগে পামেলা সিং ভুতোরিয়া নগর বাউল খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে একটি এনার্জি ড্রিংকের বিজ্ঞাপনে কাজ করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড