,

কোহলিরও ওপরে সাকিব!

news-image

 

স্পোর্টস ডেস্ক :টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সেরা কয়েকজন ব্যাটসম্যানের নাম বললে সবার ওপরে থাকবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের নাম। কিন্তু টেস্টে এ বছর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তাদেরও পেছেনে ফেলে দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। পাঁচ টেস্টে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৫৩৫ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরির পর কলম্বোতে চলমান এই টেস্টে করেছেন সেঞ্চুরি। আর হায়দরাবাদ ও ক্রাইস্টচার্চ টেস্টে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

সাকিবের পরই আছেন মুশফিক। ৪ টেস্টে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ৪৯৩ রান করেন তিনি। দুটি সেঞ্চুরির প্রথমটি ওয়েলিংটনে, দ্বিতীয়টি হায়দরাবাদে।

স্মিথ ৪ টেস্টে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে করেছেন ৪৩৩ রান। কোহলি চার টেস্টে রান ২৮৮ করেন। আর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৯২ রান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের