,

ছেলের সঙ্গে কারিনার ছবি

news-image

 

বিনোদন ডেস্ক : কারিনা কাপুর ও সাইফ আলী খান দম্পতির ছেলে তৈমুর আলী খান। জন্মের পর হাসপাতালে থেকে তার ছবি ফাঁস হলে তা রীতিমতো ইন্টারনেটে ঝড় তোলে।

এরপর ইন্টারনেটে তৈমুরের বেশ কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। এমনকি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে তৈমুরকে নিয়ে ছবি প্রকাশ করেছিলেন সাইফ-কারিনা।

ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে তৈমুরের আরো একটি ছবি। ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেছেন কারিনা কাপুর। ছবিতে দেখা গেছে, তৈমুরের মাথায় চুমু খাচ্ছেন মা কারিনা। প্রকাশের পর থেকেই সবার আলোচনায় ছবিটি।

২০০৭ সালে সাইফ-কারিনার সম্পর্কের শুরু। যদিও ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর গত ২০ ডিসেম্বর পুত্রসন্তানের জন্ম দেন কারিনা।

মা হওয়ার পর কিছুদিন বিরতি নিয়ে ফের কাজে ফেরেন কারিনা। ফ্যাশন শো এবং বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন তিনি। খুব শিগগির বীরে ডি ওয়েডিং সিনেমার শুটিং শুরু করবেন কারিনা। শশাংক ঘোষ পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করবেন সোনম কাপুর, স্বারা ভাস্কর ও শিখা তালসানিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের