,

রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি হামলা : ডিএমপি কমিশনার

news-image

সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনাগুলোর সম্পর্কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আগাম তথ্য ছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

শনিবার রাজধানীর ধানমন্ডির সুফিয়া কামাল কমপ্লেক্সে জঙ্গিবাদবিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গি হামলাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এসব হামলার আগাম তথ্য আমাদের কাছে ছিল। এসব ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই, তাদের মতাদর্শী রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। ধর্মের নামে অপপ্রচার চালিয়ে নাশকতা করছে। এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলো মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত।

তিনি বলেন, জঙ্গি দমনে পুলিশ সফলভাবে কাজ করছে। জাতীয় পর্যায়ে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ চলছে।

উল্লেখ্য, গত তিনদিন চট্টগ্রামের সীতাকুণ্ড, রাজধানীর আশকোনায় আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। শনিবার খিলগাঁওয়ে র‌্যাবের গুলিতে আরেক জঙ্গি নিহত হয়। এদের সবার কাছেই বিস্ফোরকদ্রব্য ছিল।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার