,

সেঞ্চুরি দিয়ে রান্না করবেন সাকিবের স্ত্রী

news-image

সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটে উজ্জ্জ্বল নক্ষত্র। বরাবরই তিনি ভালো খেলেন। তবে বিশ্বসেরা অলরাউন্ডার নাকি নিজের জন্যই ভালো খেলেন! সমালোচকরা তাকে নিয়ে এরকম মন্তব্য করেন হরহামেশা। এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেসব নিন্দুকদের কড়া জবাব দিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

ফেসবুকে তিনি লিখেছেন, সাকিবের আরেকটি অপরাধ..! দয়া করে ওই ১০০ রান বাসায় নিয়ে এসো, যাতে করে আমরা ওগুলোর তরকারি বানাতে পারি এবং খেতে পারি; যেহেতু তুমি নিজের জন্য খেলো!!!এটা নিশ্চয়ই ভালো কিছু করো নি।

শততম টেস্টে লঙ্কানদের বিপক্ষে দলের দারুণ বিপর্যয়ের মুহূর্তে অসাধারণ সেঞ্চুরি তুলে নেন সাকিব আল হাসান।এটি তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৫৯ বলে ১০ চারের সাহায্য ১১৬ রান করে সান্দাকানের বলে চান্দিমালের হাতে তালুবন্দি হয়ে ফেরেন তিনি। ততোক্ষণে দৃঢ় অবস্থান তৈরি হয়ে যায় বাংলাদেশের।

সাকিব যখন সাজঘরে ফেরেন তখন দলের স্কোর ৭ উইকেটে ৪২১ রান। ফলে টাইগারদের লিড দাঁড়ায় ৮৩ রান।

এর আগে লঙ্কানদের প্রথম ইনিংসে ৩৩৮ রানের জবাবে তৃতীয় দিনে ৫ উইকেটে ২১৪ রান নিয়ে দিন শুরু করেন মুশফিক ও সাকিব। এদিন ক্যারিয়ারের ১৭তম অর্ধশতক করেন মুশফিকুর রহিম। আর টেস্টে অভিষেকেই অর্ধশতক করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের