,

ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকায় গেলেন মের্কেল

news-image
আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার অংশ নিতে ওয়াশিংটন পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে বৃহৎ অর্থনীতির এই দেশ দুটির নেতাদের বৈঠকে ট্রান্সআটলান্টিক বাণিজ্য ও ন্যাটোর সম্পর্ক উন্নয়ন বিষয়বস্তু প্রাধান্য পাবে।
এর আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য বিস্তারে জার্মান গাড়ি তৈরীকারকদের অধিক ট্যাক্স প্রদানের হুমকিসহ দেশটিকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিরও পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প।
তবে ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার সময় মের্কেলের সঙ্গে জার্মান কোম্পানি সিমেন্স, শেফার ও বিশ্বখ্যাত গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমউব্লিউ’র ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা অংশ নিবেন।
যদিও জার্মান প্রেসিডেন্টের এ যুক্তরাষ্ট্র সফর গত মঙ্গলবারে নির্ধারিত ছিল, কিন্তু দেশটিতে হঠাৎ তীব্র তুষারঝড় শুরু হওয়ায় কারণে তা স্থগিত করা হয়।
তবে শুক্রবারের আলোচনা প্রসঙ্গে এক জার্মান সংবাদপত্রকে মের্কেল জানান, তিনি ট্রাম্পের সঙ্গে যুগোপযোগী ও ফলপ্রসূ আলোচনার জন্য মুখিয়ে আছেন।
সার্বুয়েকার জিতুঙ নামের ওই সংবাদপত্রের বরাতে আরো জানা যায়, বর্তমান বিশ্বপরিস্তিতিতে একে অপরের মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেয়ে সাক্ষাতে কার্যকরী আলোচনা হওয়াটাই জরুরী বলে মন্তব্য করেছেন মের্কেল। বিবিসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে