,

ফ্রান্সের স্কুলে প্রকাশ্যে গুলি, কিশোর আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ফ্রান্সের দক্ষিণাঞ্চলের গ্রাসি শহরের এক স্কুলে আততায়ীর হামলায় কমপক্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে বিবিসর প্রতিবেদনে বলা হয়, হামলাকারী প্রকাশ্যে গুলি ছোড়ে। আটককৃত তরুণের বয়স ১৭ এবং তিনি এই স্কুলের প্রাক্তন ছাত্র। তার কাছ থেকে একটি রাইফেল, দুইটি বন্দুক ও দুইটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গ্রাসির মেয়র জানিয়েছেন, স্কুলের আরেক ছাত্র দৌড়ে পালিয়ে যায়। তার কাছে অস্ত্র ছিল। ধারণা করা হচ্ছে ওই দুইজন মিলে স্কুলের ভেতরে ঢুকে তাদেরই এক সহপাঠীকে গুলি করতে চেয়েছিলেন।

স্কুলের পাশের এক দোকানী জানান, তিনি কয়েকটি গুলির আওয়াজ পান এবং তিনজন ছাত্রী তার দোকানে আশ্রয় চাইলে তিনি প্রত্যাখ্যান করেন।

স্থানীয় এক কর্মকর্তা জানান, স্কুলের প্রিন্সিপাল আহত হয়েছেন। তবে তার অবস্থার বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

স্থানীয় কাউন্সিলের মূখপাত্র বলেন, ধারণা করা হচ্ছে ব্যক্তিগত ঝামেলা থেকেই এই হামলার ঘটনা ঘটেছে। এটি কোন সন্ত্রাসী হামলা নয়।

এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, এই ঘটনায় কমপক্ষে দুইজন আহত হয়েছেন। আহত দুইজনের মধ্যে একজন স্কুলের প্রিন্সিপাল। ধারণা করা হচ্ছে আহত দ্বিতীয় ব্যক্তিটি গুলিবিদ্ধ হয়েছেন।

এই ঘটনার পর গ্রাসি শহরের সব স্কুলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দুই বছর আগে ফ্রান্সের প্যারিস ও নিচ শহরে এক ভয়াবহ হামলার পর থেকে গোটা দেশজুড়ে জরুরি অবস্থা জারি রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে