,

এমা! গোপন ছবি ফাঁস

news-image

বিনোদন ডেস্ক : অনলাইনে ফাঁস হয়েছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট অভিনেত্রী এমা ওয়াটসনের ব্যক্তিগত ছবি। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে একটি ব্রিটিশ সংবাদমাধ্যম।

বিষয়টি নিশ্চিত করে এমার প্রকাশক সংবাদমাধ্যমে বলেন, ‘কয়েক বছর আগে তোলা এমার একটি আঁটসাঁট পোশাক পরা ছবি চুরি হয়েছে। এ গুলো নগ্ন ছবি নয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে আইনজীবীকে নির্দেশ দেয়া হয়েছে এবং এর বেশি কিছু বলতে পারব না।’

এমা ওয়াটসনের ছবির সঙ্গে অভিনেত্রী আমান্ডা সেফ্রাইডের ছবিও ফাঁস হয়েছে। ছবিগুলো ‘ডার্ক ওয়েব’-এ পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে লিঙ্গ সমতা নিয়ে জাতিসংঘে ভাষণের পর ছবি ফাঁসের হুমকি দেয়া হয়েছিল এমাকে। তখন তিনি বলেছিলেন, ‘আমি জানি এগুলো ভুয়া। কারণ আমার তেমন কোনো ছবিই নেই। যখনই আমি নারী অধিকার নিয়ে কথা বলি তখনই আমাকে হুমকি দেয়া হয়।’

সম্প্রতি ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ফটোশুটে অর্ধনগ্ন হয়ে পোজ দিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকেই তার নারীবাদী দৃষ্টিভঙ্গি নিয়েও প্রশ্ন তুলেছেন।

তবে এ প্রসঙ্গে এমা ওয়াটসন বলেন, ‘আমি সবসময়ই লক্ষ্য করি নারীবাদ নিয়ে অনেক ভুল ধারণা ও ভুল বোঝাবুঝি রয়েছে। নারীবাদ হলো নারীদের সিদ্ধান্ত গ্রহণ করতে দেওয়া। নারীবাদ মানে লাঠি নয়, যা দিয়ে অন্য নারীদের আঘাত করা হবে। এটা সম্পূর্ণ স্বাধীনতা, মুক্তি ও সমতার সঙ্গে সম্পৃক্ত। আমি বুঝতে পারছি না এটার সঙ্গে আমার স্তনের সম্পর্কটা কি? এটি খুবই বিভ্রান্তিকর।’

২৬ বছর বয়সি এমা ওয়াটসন ২০১৪ সাল থেকে জাতিসংঘের উইমেন গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনকি নারী শিক্ষার প্রচারণার জন্য তিনি বাংলাদেশ ও জাম্বিয়াতেও সফর করেছেন। বর্তমানে বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এমা। সিনেমাটিতে বেলে চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামীকাল ১৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে