,

২ বাংলাদেশীকে আটকে রাখায় হাঙ্গেরির অর্থদণ্ড

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বেআইনিভাবে দুই বাংলাদেশী আশ্রয়প্রার্থীকে আটকে রাখায় হাঙ্গেরি সরকারকে অর্থদণ্ড করেছে স্ট্রাসবার্গে অবস্থিত ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস। দুই বাংলাদেশীর প্রত্যেককে ১০ হাজার ইউরো করে দিতে হাঙ্গেরির সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। এর বাইরে খরচ বাবদ তাদের আরো ৮৭০৫ ইউরো করে দিতে বলা হয়েছে। তবে দুই বাংলাদেশীকে আটকে রাখার কারণে অর্থদণ্ডকে বিস্ময়কর বলে উল্লেখ করে হাঙ্গেরি।সূত্র: রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি ইলিয়াস ও আলী আহমেদ হাঙ্গেরির সীমান্তবর্তী শহর রোজকে পৌঁছেন। সেখানে তাদেরকে বন্দি করে রাখা হয় তিন সপ্তাহ। ওই বছর হাঙ্গেরি সরকার দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বেড়া নির্মাণ করে। আশ্রয়প্রার্থীদের জন্য দুটি ট্রানজিট রুট সৃষ্টি করা হয়।

উদ্দেশ্য ছিল বলকান অঞ্চল হয়ে সেখানে যাওয়া অভিবাসীর সংখ্যা কমিয়ে আনা। ওই ট্রানজিট ক্যাম্পে আটক রাখা হয় দুই বাংলাদেশিকে। তারা ওই বছর সেপ্টেম্বর মাসেই হাঙ্গেরি সরকারের বিরুদ্ধে মামলা করেন। এতে তাদেরকে মুক্তি দেয়া ও সার্বিয়ায় ফেরত পাঠানো বন্ধ করার আবেদন জানানো হয়। সেই মামলায় মঙ্গলবার ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস রায় দিয়েছে।

রায়ে বলা হয়, দুই অভিবাসীকে ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের অধীনে ট্রানজিট জোনে আটক রাখা বেআইনি। আটক ওই দু’বাংলাদেশীকে বাইরের কারো সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়া হয়নি। এমনকি তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগও দেয়া হয়নি। তাদেরকে আশ্রয়ের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পর্কেও পর্যাপ্ত তথ্য জানতে দেয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে