,

আইএসের ‘আত্মঘাতী বাংলাদেশি বোমারু’ নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর ‘বাংলাদেশি’ আত্নঘাতি বোমা হামলাকারী মারা গেছেন বলে দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইনটিলিজেন্স।

মুখে দাড়ি, চোখে চশমা এবং মাথায় কাপড় দিয়ে গাড়িতে বসে আছেন এক ব্যক্তি। তার হাতে রয়েছে ভারী অস্ত্র। সেই ব্যক্তির নাম পরিচয় জানা না গেলেও তাকে বাংলাদেশি হিসেবে বর্ণনা করেছে সাইট ইনটিলিজেন্স।

তবে এ ছবিটি কোথায় তোলা হয়েছে সেই ব্যাপারেও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে সাইট ইনটিলিজেন্স ওয়েবসাইটে বলা হয়েছে ইসলামিক স্টেট’র সহযোগী ফুরাত মিডিয়া বাংলাদেশি এই আত্নঘাতি বোমারুর ছবি প্রকাশ করেছে।

ফুরাত মিডিয়াকে উদ্ধৃত করে সাইট ইনটিলিজেন্স জানায়, বাংলাদেশি আত্নঘাতি বোমারুর মৃতদেহের ছবি প্রকাশ করে বাংলাদেশে হামলা চালানোর জন্য আহবান জানানো হয়েছে।

সাইট ইনটিলিজেন্স ওয়েবসাইট মূলত বিশ্বজুড়ে জঙ্গি তৎপরতার খবরাখবর প্রকাশ করে। তবে আইএসের বাংলাদেশি জিহাদী মৃত্যুর খবর স্বাধীন কোন সূত্র থেকে এখনও নিশ্চিত করা যায়নি।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে বাংলাদেশি কিছু তরুণ ইরাক এবং সিরিয়ায় বিভিন্ন সময় গিয়েছে বলে সংবাদ মাধ্যমের সূত্রে শোনা যায়। গত বছর মার্কিন বিমান হামালায় সাইফুল হক সুজন নামে এক বাংলাদেশি সিরিয়ায় নিহত হয়েছিল। তিনি ইসলামিক স্টেট গোষ্ঠীর একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন বলেও মার্কিন কমান্ডার বর্ণনা করেছিলেন।

এছাড়া বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে গত বছর জঙ্গি হামলার সঙ্গে ইসলামিক স্টেট গোষ্ঠীর সম্পৃক্ততার কথা শোনা যায়। যদিও বাংলাদেশ সরকার বরাবরই দেশের ভেতরে আইএস’র অস্তিত্ব অস্বীকার কর আসছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা