,

বাংলাদেশের সন্ত্রাসীদের ফেরত দিতে সম্মতি দিয়েছে ১৪ দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় ১৪টি দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলন শেষে আয়োজিত মিট দ্য প্রেসে লিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, বাংলাদেশের সন্ত্রাসীরা অন্য দেশে লুকিয়ে থাকলে তাদের ফেরত দিতে সম্মতি জানিয়েছে চিফ অব পুলিশ কনফারেন্সে অংশগ্রহণকারী দেশগুলো। এ কাজে ইন্টারপোল সহযোগিতা করবে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইন্টারপোল এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘চিফ অব পুলিশ কনফারেন্সে অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘Regional Cooperation in Curbing Violent Extremism and Transnational Crime’।

সম্মেলনে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম- এ ১৪টি দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ছাড়া ইন্টারপোল, ফেসবুক, ইন্টারপোল গ্লোবাল কমপ্লেক্স ফর ইনোভেশন (আইজিসিআই), যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), আসিয়ানাপোল (ASEANAPOL), ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ট্রেনিং অ্যাসিসট্যান্স প্রোগাম (আইসিআইটিএপি)-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে যোগ দেন।

আইজিপি শহীদুল হক বলেন, দেশের কোনো সন্ত্রাসী অন্য কোনো দেশে লুকিয়ে থাকলে তারা (কনফারেন্সে অংশগ্রহণকারী দেশগুলো) তাকে গ্রেপ্তার করে আমাদের জানাবে, পরে আমাদের কাছে হস্তান্তর করবে। তারা এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। এ কাজে ইন্টারপোলও সহযোগিতা করবে। তবে তারা বলেছে কোনো সন্ত্রাসী যদি অন্য দেশে লুকিয়ে থাকে, তাহলে সে তথ্য যেন ইন্টারপোলকে আমরা জানাই। ওই তথ্য দিলে তারা সে দেশের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা