,

নেইমারের কর্মকাণ্ডে চটেছেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজির বিপক্ষে ইতিহাস গড়ে জেতার পর অবনবম অঞ্চলে থাকা দল লা করুনা দেপোর্তিভোর বিপক্ষে হেরে বসেছে বার্সেলোনা। আর এই ম্যাচে চোটের কারণে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দলের ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ওই ম্যাচটি চলাকালীন নেইমার তার বান্ধবী ব্রুনা মারকুইজিনিকে নিয়ে ঘুরতে যান। যা শুনে বেজায় চটেছেন দলের আরেক তারকা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

চার দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে স্বপ্নের জয়ের পর রবিবার লা লিগায় বার্সার ১-২ গোলে হারকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। ঊরুর পেশিতে চোট আছে বলে আগের দিন অনুশীলনেও ছিলেন না নেইমার।

সোমবার স্পেনের একটি পত্রিকা জানিয়েছে, বান্ধবীকে নিয়ে নেইমার ম্যাচের সময় ঘুরছিলেন শপিং মলে। ম্যাচের পর সেই খবর শুনে মেসি মেজাজ হারান এবং ক্লাবকর্তাদের জানান, ভবিষ্যতে নেইমারের এই আচরণকে প্রশ্রয় না দিতে।

রবিবারের ম্যাচে বার্সা দলই নিষ্প্রভ ছিল। গোলকিপার টের স্টেগানের ভুলে দেপোর্তিভোর জোসেলু ১-০ করেন। ৪৬ মিনিটে ১-১ করেন লুইস সুরারেজ।৭৪তম মিনিটে বার্গান্তিনোসের হেড বার্সার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। হতাশ সুয়ারেজ বলেছেন, ‘আমরাই অবনমনের সঙ্গে লড়তে থাকা দলকে সুবিধা করে দিলাম।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে