,

৬ বছরে সিরিয়ায় যুদ্ধে নিহত ৫ লাখ!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় গত ছয় বছরের গৃহযুদ্ধে প্রায় চার লাখ ৬৫ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়েছেন। সোমবার যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, ৬ বছর আগে কোনো এক বুধবার সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভের মধ্য দিয়ে এ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। মানবাধিকার সংস্থাটি জানায়, যুদ্ধের শুরু থেকেই তারা নিহতদের তথ্য সংগ্রহ করছিল। এ পর্যন্ত তারা তিন লাখ ২১ হাজার মানুষ নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছে। একই সঙ্গে আরও এক লাখ ৪৫ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে তথ্য সংগ্রহ করা হয়েছে।

অবজারভেটরি জানায়, নিহতদের মধ্যে ৯৬ হাজার বেসামরিক নাগরিক রয়েছেন। সিরীয় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের হামলায় মৃত্যু হয়েছে ৮৩ হাজার ৫০০ বেসামরিক নাগরিকের।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা