,

বাদ পড়লো নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত প্রতীক তালিকা থেকে বাদ দেয়া হয়েছে দাঁড়িপাল্লা। নিবন্ধন অবৈধ হওয়া জামায়াতে ইসলামীর নির্বাচনী এ প্রতীক বাদ দিয়ে গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের গেজেট প্রকাশ করেছে।

সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হল। সংসদ নির্বাচনের জন্য এতদিন ৬৫টি প্রতীক সংরক্ষিত থাকলেও ‘দাঁড়িপাল্লা’ বাদ দেয়ায় তা এখন ৬৪টিতে নেমে এলো।

১২ ডিসেম্বর সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিমকোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে তা ব্যবহার করা যাবে না। এ সিদ্ধান্ত ইসি সচিবালয়ে পাঠানোর পর নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি(১)-এর ৩২ নম্বর ক্রমিক থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করার প্রস্তাব কমিশন সভায় অনুমোদিত হয়। সেই পরিপ্রেক্ষিতে প্রতীকটি বাদ দিয়ে বিধিমালায় সংশোধন প্রস্তাব আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পর তা গেজেট আকারে প্রকাশ করা হল।

২০০৮ সালের ৪ নভেম্বর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন পায় জামায়াত। হাইকোর্ট বিভাগে এক রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট দেয়া রায়ে দলটির নিবন্ধন অবৈধ ঘোষিত হয়। জামায়াত ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে, যা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের