,

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করার দায়ে রাজধানীর পাঁচটি প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সোমবার এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মাজেদ।

শাস্তি পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে রাজধানীর আদাবর এলাকার মুসলিম সুইটস, একই এলাকার তৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কমলাপুর এলাকার আল ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সামিয়া হোটেল এবং ফকিরাপুল মোড়ের বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডার।

জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরের উত্তর আদাবর এলাকার মুসলিম সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মুসলিম সুইটস অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি সংরক্ষণ করার অপরাধে এ জরিমানা করা হয়। একই এলাকার তৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রাজধানীর মতিঝিলের কমলাপুর এলাকার আল ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার সামিয়া হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মতিঝিলের ফকিরাপুল মোড়ের বিক্রমপুর মিষ্টান্নভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আবদুল মাজেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা প্রতিনিয়ত রুটিন করে এ অভিযান পরিচালনা করে থাকি। ভোক্তা অধিদপ্তরের এ অভিযানের প্রধান লক্ষ্য হচ্ছে সচেতনতা তৈরি করা।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের