,

শান্তি আলোচনা স্থগিত পাক-ভারতের

 

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও ভারতের মধ্যকার শান্তি আলোচনা বর্তমানে স্থগিত কয়ার হয়েছে বলে জানিয়েছে ভারতে অবস্থানরত পাকিস্তানি এম্বাসেডর। গত জানুয়ারি মাসে পাঠানকোট বিমানঘাঁটি হামলায় ৭ জন সেনা নিহত হওয়ার পর পাকিস্তানকে এই হামলার জন্য দোষারোপ করলে শান্তি আলোচনা থেমে যায়।

2016_04_08_13_57_18_fdp5r3o4TmL0RbW6EecxsojP3EZovK_original

পাকিস্তানি এম্বাসেডর বাসিত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে এই মুহূর্তে আর কোন বৈঠকের দিনক্ষণ ধার্য করা হয়নি। তারা ভারতের সাথে সংলাপে আগ্রহী এবং এ ব্যাপারে ভারত যদি প্রস্তুত না হয় তাহলে তারা অপেক্ষা করবে।সাম্প্রতিক সময়ে পাকিস্তানের পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্তকারী দল ভারতের পাঠানকোট পরিদর্শন করে গেছে। তারা চলে যাওয়ার পর ভারতীয় গণমাধ্যমে রিপোর্ট করে, ঐ দলটি নাকি পাকিস্তানে গিয়ে বলেছে এই হামলা ভারতের লোকেরাই সাজিয়েছে।

 

এদিকে গত মাসে পাকিস্তান জানিয়েছিল, তারা বেলুচিস্তানে একজন ভারতীয় গুপ্তচর আটক করেছে। ভারত এই আটক ব্যক্তির গুপ্তচরবৃত্তির কথা অস্বীকার করেছিল। তবে বলেছিল, ঐ ব্যক্তি ভারতীয় নেভির একজন অফিসার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা