,

ঐতিহাসিক সিদ্ধান্ত দেবেন পোপ,বিবাহ-গর্ভনিরোধ নিয়ে

 
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী ছড়ানো একশো ৩০ কোটি রোমান ক্যাথোলিক খ্রিস্টানদের ভিতরে সমন্বয় সাধনে পোপ ফ্রান্সিস একটি যুগান্তকারী দলিলের উপসংহার প্রকাশ করতে যাচ্ছেন। এই দলিলে মানুষের পারিবারিক জীবন, বিয়ে, গর্ভনিরোধ এবং সন্তান ধারণ নিয়ে পোপের নিজস্ব চিন্তা চেতনা প্রকাশ পাবে।

2016_04_08_12_25_32_5qu4gdmVWbBlUSGqZZbOrqsTXii8nh_original

খ্রিস্টান ধর্মের বিবাহ, বিবাহ-বিচ্ছেদ এবং গর্ভনিরোধ ইত্যাদি নীতি নিয়ে আধুনিক মানুষের মধ্যে অনেক সংশয় এবং দ্বিমত রয়েছে। অনেকেই আশা করছেন পোপ ফ্রান্সিসের এই সিধান্তে ডিভোর্সি এবং পুনরায় বিবাহিত মানুষের সাথে চার্চের সমন্বয় সাধনের জন্য একটা উপায় উপস্থিত থাকবে। কারণ ধর্মীয় রক্ষণশীলরা ব্যাপারটা অনেকদিন থেকে বাধা দিচ্ছে।

 

গর্ভপাত খ্রিস্টান ধর্মের রক্ষণশীলরা কিছুতেই সমর্থন করেন না। কিন্তু অনেক ক্ষেত্রে গর্ভপাত করা ছাড়া কোন যৌক্তিক উপায় থাকে না। বাস্তবের সাথে ধর্মের ঠিক এইরকম জায়গাগুলোতেই বিবাদ। পোপ ফ্রান্সিস ইতিমধ্যে এই জাতীয় সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে শুরু করেছে।গর্ভপাতের মত আরেকটি সমস্যা হচ্ছে গর্ভনিরোধ করা। কিছুদিন আগে পোপ বলেছিলেন, জিকা ভাইরাসের মত বিপদজনক ক্ষেত্রে গর্ভনিরোধকে অনুমতি দেয়া যাবে। কারণ মা জিকা ভাইরাসে আক্রান্ত হলে সন্তান জন্মাবে মাইক্রফেলি রোগ নিয়ে, ফলে তাদের মাথার আকৃতি হবে অস্বাভাবিক ছোট।

 

 

বিবাহ ও পরিবার বিষয়ক এই দলিল তৈরিতে পোপের তিন বছরের নিরলস কার্যক্রম জড়িয়ে রয়েছে। বিবিসির ধর্ম বিষয়ক সংবাদদাতা ক্যারোলিন ওয়াট বলেন, প্রায় ২০০ পাতারও বেশি এই দলিলে বিভিন্ন বিষয়ের কথা টেনে তোলা হয়েছে। এই দলিলের নামকরণ করা হয়েছে ‘দ্যা জয় অব লাভ’।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা