,

বাংলাদেশে নয়া বিতর্ক ‘হিরো ৪২০’ ঘিরে

 

বিনোদন ডেস্ক : অনেক টালবাহানার পর বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’। বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মন্ডল পরিচালিত ছবিটি একসঙ্গে ৮৬ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। নুসরত ফারিয়া, ওম এবং রিয়া সেনের অভিনয় প্রশংসিত হলেও নতুন এক বিতর্ক দানা বেঁধেছে ছবিটিকে ঘিরে।
অভিযোগ উঠেছে, বারংবার বাংলা ছবিতে ইংরেজি নাম ব্যবহার না করার সরকারি নির্দেশ এলেও তা আমল নিচ্ছেন না নির্মাতারা। বারবার ছবির নাম হিসেবে ব্যবহার কর হচ্ছে ইংরেজি শব্দ। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে এই ইস্যুতে বিতর্ক চরমে উঠেছে। ভাষা দিবসে বাংলা ভাষার কোনও ছবি মুক্তি না পাওয়াতে সিনেপ্রেমীরা সোশ্যাল নেটওয়ার্কেও ক্ষোভ প্রকাশ করেছেন।image
দিন কয়েক আগেও ছবিটির মুক্তি ঘিরে আশঙ্কা দেখা দিয়েছিল। নিয়ম অনুযায়ী সেন্সর বোর্ডের কাছে ছবি জমা দেওয়ার আগে এফডিসিতে ছবিটি দেখাতে হয়। সেখানে একটি কমিটি রয়েছে। সেই ছবি দেখার পর ওই কমিটির পক্ষ থেকে তথ্য মন্ত্রকের কাছে ছবিটি সম্পর্কে তথ্য জানানো হয়। এর পর তথ্য মন্ত্রক ছাড়পত্র দিলে সেই সার্টিফিকেট সমেত সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দিতে হয়। এর আগেই আটকে গিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। এফডিসি তথ্য মন্ত্রকের কাছে জমা দিলেও তারা জানিয়েছিল নিয়ম না মেনেই এই ছবি বানানো হয়েছে। এমনকি বাংলাদেশের শিল্পীদের ছবিতে কোণঠাসা করে রাখার মতো অভিযোগও এনেছিল এফডিসি। তবে সেই সমস্যা কাটিয়ে আপাতত বাংলাদেশে ভালই ব্যবসা করছে ছবিটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে