,

ভাষা সৈনিক অধ্যাপক শাহজাহান চৌধুরীকে মরণোত্তর রাষ্ট্রীয় স্বীকৃিতর দাবী পরিবারের

brahmanbaria bhasa sainik sahjan chowdhury picture 20-2-16ভাষা আন্দোলনের সৈনিক অধ্যাপক শাহজাহান চৌধুরীকে সরকারি ভাবে মরণোত্তর রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের এখনো স্বপ্ন দেখেন তাঁর পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের অধ্যাপক শাহজাহান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র থাকাকালীন সময়ে নবীনগরে সর্বদলীয় ভাষা সংগ্রাম কমিটির প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশের নেতৃত্ব দেন। ১৯৫৩ সালের ১৫ জুলাই নবীনগরে তৎকালীন মুখ্যমন্ত্রী নূরুল আমিন স্থানীয় হাই স্কুল মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ভাষার দাবিতে তাকে কালো পতাকা প্রর্দশন করলে পুলিশ ওই দিন তাকে গ্রেফতার করে। এছাড়া ভাষা আন্দোলনে জড়িত থাকার অভিযোগে তৎকালীন সরকার ১৯৫৫ সালে তাকে পুনরায় গ্রেফতার করে কেন্দ্রীয় জেলখানায় কারাবন্দি করে। কারাগারে থেকেই তিনি অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) সাবসিডিয়ারী পরীক্ষায় অংশ নেন। সেখানে তাঁর সাথে আরও কারাবন্দি ছিলেন বর্তমান অর্থ মন্ত্রী এম.এ. মুহিত, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সারোয়ার হোসেন প্রমুখ। অধ্যাপক শাহ জাহান চৌধুরী ১৯৯৩ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে অবসর নেয়ার পর কুস্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছয় বছর সুপার নিউ মারারী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। আজীবন প্রচার বিমুখ এই ভাষা সৈনিক ও শিক্ষাবিদ অনেকটা নীরব অভিমানে গত বছরের ৭ অক্টোবর ৭৯ বছর বয়সে কুমিল্লার বাস ভবনে পরকালে পাড়ি জমান। মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী জিন্নাতুন নাহার এখনো আশা করছেন অধ্যাপক শাহ জাহান চৌধুরীকে বর্তমান সরকার রাষ্ট্রীয় ভাবে ভাষা সৈনিক হিসেবে মরনোত্তর স্বীকৃতি প্রদান করবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে