মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ইউপি নির্বাচনে ৮টি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র জমা হয় ৫৮টি

up electionকসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : কসবা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেয়াদ উত্তীর্ন না হওয়ায় এ তারিখে অনুষ্ঠিত হবে না। ৮টি চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ৫৮টি।
উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক এম জি হাক্কানী সাংবাদিকদের জানান, গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬৩ টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তন্মধ্যে ৫৮ টি মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। জমাকৃত দলীয় মনোনয়ন পত্রের মধ্যে রয়েছে: কসবা পশ্চিম ইউনিয়নে ৪টি, বায়েক ইউনিয়নে ৮টি, কায়েমপুর ইউনিয়নে ৫টি, মেহারী ইউনিয়নে ৬টি, মূলগ্রাম ইউনিয়নে ১০টি, বাদৈর ইউনিয়নে ৭টি, গোপীনাথপুর ইউনিয়নে ১১টি এবং বিনাউটি ইউনিয়নে ৭টি।
মনোনয়ন গ্রহণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. আকরাম খান, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী