,

বৃক্ষমানব আবুলের ৫ আঙুলেই সফল অস্ত্রোপচার

tree_man_sm_654175030_117413বৃক্ষমানব আবুল বাজনদারের প্রথম অস্ত্রোপচার আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।অস্ত্রোপচারের পর তিনি ভালো আছেন এবং আঙুলগুলো কাজ করবে বলে চিকিৎসকেরা আশা করছেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করে। সকাল সোয়া ৯টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় আবুলের অস্ত্রোপচার সম্পন্ন হয়।চিকিৎসকেরা জানান, প্রথমে আবুলের বুড়ো আঙুল ও তর্জনীতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত ছিল। অস্ত্রোপচার কক্ষে চিকিৎসকদের তাৎক্ষণিক পরামর্শে আবুলের ডান হাতের পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করা হয়।
তারা ভয় পাচ্ছিলেন যে, অস্ত্রোপচারের পর আঙুলগুলো সনাক্ত করা যাবে কি না। কিন্তু অস্ত্রোপচারের পর আবুল বাজনদারের ডান হাতের আঙুলগুলো আলাদা করা গেছে।আশা করা হচ্ছে, আঙুলগুলো কাজ করবে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালাম বলেন, আবুল বাজনদারের অস্ত্রোপচার সফল হয়েছে।
তাকে রিজিওনাল অ্যানেসথেসিয়া দেওয়া হয়। প্রথমে তিনি খুব ভয় পাচ্ছিলেন, পরে তিনি বেশ সাড়া দেন। আবুল বাজনদারের আরও অস্ত্রোপচার হবে বলে জানান আবুল কালাম।চিকিৎসকেরা বলছেন, আবুল বাজনদারসহ বিশ্বে এখন পর্যন্ত এ ধরনের চারজন রোগীকে সনাক্ত করা গেছে। গণমাধ্যমে আসা ইন্দোনেশিয়ার বৃক্ষমানব গত ৩০ জানুয়ারি মারা গেছেন।
চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তার হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিনে দিনে তা বাড়ছে। তাকে গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসক আবুল কালাম জানান, আবুলের বায়োপসি পরীক্ষায় ক্যান্সারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তারা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা