,

সরাইলে আওয়ামীলীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন ৭০ জন

uP Election1সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইল উপজেলায় ৯টি ইউনিয়ন। প্রথম বারের মত দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি চেয়ারম্যান নির্বাচন। চুন্টার বর্তমান চেয়ারম্যানের সমর্থনে মনোনয়ন ক্রয়ের সময় উপস্থিত হন সেখানকার ১৩ কাউন্সিলর। দলীয় সূত্র জানায়, প্রত্যেক ইউনিয়নে দলীয় মনোনয়ন দিতে জেলা কমিটির সিদ্ধান্তে সরাইলে দলীয় মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়েছে। মনোনয়ন ক্রয়ে প্রার্থীদের মধ্যে আগ্রহের কোন কমতি ছিল না। অনেক প্রার্থী শোডাউন করে দলীয় সমর্থক সাথে নিয়ে মনোনয়ন পত্র গ্রহন করেছেন উপজেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দের হাত থেকে। গত শুক্রবার ছিল মনোনয়ন পত্র বিক্রয়ের শেষ দিন। আজ রোববার থেকে নেয়া হবে জমা। সবশেষ ৯টি পদের বিপরীতে আবেদন ক্রয় করেছেন ৭০ জন। অরুয়াইল ইউনিয়নে ৭ জন, পাকশিমুলে ১১ জন, চুন্টায় ৫ জন, কালিকচ্ছে ৫ জন, পানিশ্বরে ৮ জন, নোয়াগাঁও-এ ১০ জন, সরাইল সদরে ১১ জন, শাহবাজপুরে ৩ জন ও শাহজাদাপুরে ১০ জন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন। তবে ১৩ কাউন্সিলর সাথে নিয়ে মনোনয়ন ক্রয় করেছেন চুন্টা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ হাবিবুর রহমান। তারা সকলেই হাবিবুর রহমানকে সমর্থন করেছেন। কাউন্সিলর ছফি উল্লাহ, আবু তাহের ভূইয়া, আক্কাস মিয়া ও নাছির মিয়া সহ আরো অনেক কাউন্সিলর বলেন, আমরা হাবিবুর রহমানের সমর্থনে এসেছি। আ’লীগের মনোনয়ন পেলে তিনি জয়লাভ করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা