,

‘দাসের রক্ত ওবামার দেহে ’

 

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের এক সংসদ সদস্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন। তিনি বলেছেন, ‘ওবামার দেহে দাসের রক্ত বইছে।’ এই বর্ণবাদী মন্তব্যের পর বেজায় চটেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

 

শিনজো আবের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজুয়া মারুয়ামা বুধবার সংসদ অধিবেশন চলাকালীন ওই বিতর্কিত মন্তব্য করেন। যার বিরুদ্ধে তীব্র ভর্ৎসনা জানিয়েছেন আবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের নিজস্ব শৃঙ্খলা বজায় রাখতে হয়।বিবিসি অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ওবামার মা শ্বেতাঙ্গ এবং তার বাবা আফ্রিকান কৃষ্ণাঙ্গ। ছাত্র অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন ওবামার বাবা।ওবামাকে দাস বলা জাপানি সংসদ সদস্য কাজুয়া মারুয়ামা

Obama2

সুপারপাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্রের উত্তরণ কীভাবে হয়েছে- এর ওপর জাপানের সংসদে আলোচনা চলছিল। আলোচনায় অংশ নেওয়া কাজুয়া মারুয়ামা হঠাৎ ওই বিতর্কিত করেন।

কাজুয়া মারুয়ামা বলেন, ‘যুক্তরাষ্ট্রে এখন প্রেসিডেন্ট একজন কৃষ্ণাঙ্গ। কৃষ্ণাঙ্গদের রক্ত। এর অর্থ দাস, এটা পরিস্কার।’

এরপর তিনি অবশ্য যোগ করেন, ‘একটি দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার সময় চিন্তাই করা যেতে না, এই দেশে কোনো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হবেন। এ থেকে বোঝা যায়, আমেরিকা কতটা গতিশীলভাবে পরিবর্তিত হয়েছে।’

কাজুয়া মারুয়ামার এই বক্তব্য নিয়ে যখন সমালোচনা শুরু হয়, তখন সাংবাদিকরা এ বিষয়ে তার ব্যাখ্যা জানতে চায়। তখন তিনি দুঃখ প্রকাশ করেন। এখানেই শেষ নয়, কাজুয়া মারুয়ামাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী আবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা