,

কাঁচপুরে স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা করলো স্বামী

 

নিজস্ব প্রতিবেদক : সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী কাউসারকে (৩০) আটক করেছে পুলিশ।নিহতরা হলেন- কাউসারের স্ত্রী লাভলী আক্তার (২২) ও শাশুড়ি রোকসান (৪৫)।

শুক্রবার রাত ৮টার দিকে কাঁচপুর উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ জানান, শুক্রবার রাত ৮টার দিকে কায়সার প্রথমে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। পরে তার শাশুড়িকে একইভাবে গলা কেটে হত্যা করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাওসারকে আটক করে।

আটককৃত কাওসার কাঁচপুর এলাকায় মারকোলি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি উত্তর কাঁচপুর খাইরুল বাশার দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া। তার গ্রামের বাড়ি বরিশালে।

 

 

এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এস এম মঞ্জুর কাদের download জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার জানান, স্ত্রী লাভলীর পরকীয়ার জের ধরে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আটক কাওসারকে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা