,

মরা গরু ডাস্টবিনে !

 

 

নিজস্ব প্রতিবেদক : ডাস্টবিনে নাগরিক জীবনের সব রকমের ময়লা আবর্জনাই ফেলা হয়। গৃহস্থালির আবর্জনা থেকে শুরু করে রাস্তার ময়লাও যায় ডাস্টবিনে। কখনও কখনও সদ্য ভূমিষ্ঠ শিশু, হত্যার শিকার মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ কিংবা মৃত ছোট প্রাণীর দেহও ডাস্টবিনে যায়। কিন্তু এবার নিয়ম অমান্য করে ডাস্টবিনে ফেলা হলো আস্ত মরা গরু।

শুক্রবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫১ নম্বর ওয়ার্ডের দোলাইরপাড় হাইস্কুলের সামনের সড়কে রাখা ডাস্টবিনে মৃত গরুটি ফেলা হয়। গরুর পাগুলো বাঁধা। মাথা দড়ি দিয়ে বাঁধা হয়েছে কন্টেইনারের সঙ্গে।

c26c61e94bac30753fcde9e553f21c6d-

 

 

এত বড় মরা গরু ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীরা কীভাবে এই ডাস্টবিনে তুললেন আর এটা কোথা থেকে আনা হল- জানতে চাইলে সেখানে আবর্জনা ফেলতে থাকা নারী কর্মী বললেন, ‘এইডা তো আমরা তুলি নাই। দোলাইরপাড়ের যুক্তিবাদী গলির একটি খামারের লোকজন জোর কইরা গরুডারে এই ডাস্টবিনে রাইখা গেছে।’

অদূরে দাঁড়িয়ে থাকা খামারের কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, খামারের মালিকের নির্দেশে মৃত গরুটি ডাস্টবিনে ফেলা হয়েছে। খামার মালিকের নাম ও ফোন নম্বর জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

 

 

 

কিছুক্ষণ পর ডাস্টবিনের সামনে এলেন এক পুরুষ পরিচ্ছন্নতা কর্মী। তিনিও জানালেন একই কথা। তবে তিনি দ্রুত মরা গরুটি কুড়িয়ে পাওয়া পলিথিন দিয়ে ঢেকে দেন। নারী কর্মীও দ্রুত আবর্জনা ফেলতে থাকেন। ঘণ্টাখানেক পর বোঝাই গেল না ডাস্টবিনের ভেতর কোনও মরা গরু পড়ে আছে।

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, খামারের মালিক নিশ্চয়ই গরীব নন। তিনি ইচ্ছা করলে এটাকে দূরে কোথাও নিয়ে মাটিচাপা দিয়ে রাখতে পারতেন। অথচ এখানে ফেলার পর চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

যোগাযোগ করা হলে ডিএসসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম  বলেন, যে কোনও পশু মারা গেলে তার মালিক নিজ উদ্যোগে এটাকে মাটিচাপা দেবেন অথবা পুড়িয়ে ফেলবেন। মরা প্রাণীর দেহ আমাদের ডাস্টবিনে আসার কথা না। এটা অপসারণের দায়িত্বও আমাদের না। কারা এ কাজ করল আমরা এখনই খবর নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা