,

মধ্যপ্রাচ্যে বৃহস্পতিবার শুরু হচ্ছে মাহে রমজান

news-image

সৌদি আরবসহ বিশ্বের ১৮টি দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সৌদি আরবের আল-অ্যারাবিয়া চ্যানেল জানায়, মঙ্গলবার দেশটির কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি সংবাদমাধ্যম জানায়, সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানদের বুধবার মধ্যরাতে সেহরি খেতে হবে।

এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হবে।

সাধারণত সৌদি আরবের পরদিন থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়। সেক্ষেত্রে বৃহস্পতিবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে শুক্রবার বাংলাদেশে রোজা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সারা বিশ্বের ১৫০ কোটি মুসলমানের নিকট রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা