বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহাজ্জুদ মন ও চরিত্রকে নির্মল করে

news-image

তাহাজ্জুদ নামাজ সুন্নাত। নবি সা. সব সময় এ নামাজ নিয়মিতি আদায় করতেন এবং সাহাবায়ে কেরাম রা. দেরও তা নিয়মিত আদায় করার জন্য উদ্বুদ্ধ করতেন। পবিত্র কুরানে তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষভাবে তাকিদ করা হয়েছে। যেহেতু উম্মতকে নবির অনুসরণ করার হুকুম করা হয়েছে সে-জন্যে তাহাজ্জুদের এ তাকিদ পরোক্ষভাবে গোটা উম্মতের জন্য করা হয়েছে।
কোরান বলছে, এবং রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামায আদায় করতে থাক। এটি তোমার জন্যে আল্লাহর অতিরিক্ত দয়া ও অনুগ্রহ। শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতে মর্যাদায় ভূষিত করবেন। (বনি ইসরাইল :৭৯)
যারা নিয়মিত তাহাজ্জুদের নামায আদায় করেন, কোরানে তাদেরকে মুহসেন ও মুত্তাকি নামে অভিহিত করে তাদেরকে আল্লাহর রহমত এবং আখেরাতে চিরন্তন সুখ-সম্পদের অধিকারী বলে আখ্যায়িত করা হয়েছে। কোরান বলছে, নিশ্চয়ই মুত্তাকি লোক বাগ-বাগিচায় এবং ঝর্নার আনন্দ উপভোগ করতে থাকবে এবং যে যে নিয়ামত তাদের প্রভু তাদেরকে দিতে থাকবেন সে-গুলো তারা গ্রহণ করবে। (কারণ) নিসন্দেহে তারা এর পূর্বে দুনিয়ার জীবনে নেক আমলওয়ালা ছিল। তারা রাতের খুব অল্প অংশেই ঘুমাতো এবং শেষ রাতে ইস্তেগফার করতো (সূরা যারিয়াত : ১৫-১৮) প্রকৃতপক্ষে তাহাজ্জুদ নামাজ মন ও চরিত্রকে নির্মল ও পবিত্র করার এবং সত্য পথে অবিচল থাকার জন্যে অপরিহার্য ও কার্যকর পন্থা।
কোরানুল কারিমের ভাষ্য হল, রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্যে খুব বেশি কার্যকর এবং সে সময়ের কোরান তেলাওয়াত বা জিকির একেবারে যথার্থ। (সূরা মুজ্জাম্মিল : ৬) তাহাজ্জুদ নামাজ আদায়কারী আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দা বলেছেন এবং নেকী ও ইমানদারীর সাক্ষ্য দিয়েছেন।
কোরান বলছে, তারা আল্লাহর প্রিয় বান্দা, যারা তাদের প্রতিপালকের দরবারে সেজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়। (সুরা ফুরকান : ৬৩-৬৪)
মুমিনদের এ বিশেষ গুণ তাদেরকে কুফরের প্রবল আক্রমণের মোকাবেলায় অটল রাখতো এবং বিজয় এনে দিতো কোরান বলছে, এ সব লোক অগ্নিপরীক্ষায় অটল-অচল, সত্যের অনুরাগী, পরম অনুগত, আল্লাহর পথে সম্পদ উৎসর্গকারী এবং রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ভুলত্রুটির জন্যে ক্ষমাপ্রার্থী। (সূরা আল ইমরান : ১৭)
নবি কারিম সা. তাহাজ্জুদ বিষয়ে বলেছেন, হজরত আব্দুল্লাহ বিন সালাম রা. বলেন, নবি সা. যখন মদিনায় তাশরিফ আনেন তখন প্রথম যে কথাগুলো তার মুখ থেকে শুনি তা হল হে লোক সকল! ইসলামের প্রচার ও প্রসার কর, মানুষকে আহার দান কর, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখ, আর যখন মানুষ ঘুমিয়ে থাকবে তখন তোমরা রাতে নামাজ আদায় করতে থাকবে। তাহলে তোমরা নিরাপদে বেহেশতে যাবে। (ইবন মাজাহ, তিরমিজি শরিফ)
হযরত সালমান ফারসি রা. বলেন, নবিজি বলেছেন, তাহাজ্জুদ নামাজের ব্যবস্থাপনা কর, এ হচ্ছে ভাল মানুষের স্বভাব, এ তোমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, গুনাহ মাফ করবে, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং শরীর থেকে রোগ দূর করবে।
অন্য আরেক সময় তিনি বলেন, ফরজ নামাজের পর সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হল তাহাজ্জুদের নামাজ। (মুসলিম শরিফ, মুসনাদে আহমদ)
তিনি আরও বলেন, রাতের শেষ সময়ে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে আসেন এবং বলেন, ডাকার জন্যে কেউ আছে কি যার ডাক আমি শুনব, চাওয়ার জন্যে কেউ আছে কি যাকে আমি দেব, গুনাহ মাফ চাওয়ার কেউ আছে কি যার গুনাহ আমি মাফ করব? (সহিহ বুখারি)
তাহাজ্জুদ নামাজের সময় ও রাকাত :
তাহাজ্জুদের অর্থ হল ঘুম থেকে জাগা। রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর ওঠে নামাজ আদায় করা। তাহাজ্জুদের মসনূন সময় হল, এশার নামাজ পর লোকে ঘুমাবে। তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে। তবে শেষ রাতে ওঠার সুযোগ না হলে এশার নামাজের পরও পড়া যাবে। দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত আদায় করা যায়। অবস্থা ও সুযোগের প্রেক্ষিতে যতটা পড়া সম্ভব ততটা পড়লেই চলবে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক