,

ইয়েমেন আল-কায়েদা প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল সহযোগীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী আল কায়েদার আরব উপদ্বীপ শাখা একিউএপি-এর প্রধান নাসের আল উহাইশি সম্ভাব্য মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইয়েমেন আল কায়েদা।

মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দুই সহযোগীসহ উহাইশির মৃত্যুর খবর নিশ্চিত করে বলা হয়, ইয়েমেন আল-কায়েদার উপপ্রধান কাশিম আল রিমিকে নতুন নেতা ঘোষণা করা হয়েছে।

উহাইশির মৃত্যু লাদেন প্রতিষ্ঠিত আল কায়েদার অন্যতম সক্রিয় শাখা একিউএপি-র জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে বলে ধারণার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। উহাইশির নেতৃত্বেই আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ছাড়াও গোষ্ঠীটি ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোতে হামলা চালানোর দায় স্বীকার করেছিল সংগঠনটি।

শুক্রবার পূর্ব ইয়েমেনের হাদ্রামউত এলাকায় হামলাটি চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

উহাইশি ছিলেন আল-কায়েদার ইয়েমেন শাখার প্রধান এবং পুরো আল-কায়েদার সেকেন্ড ইন-কমান্ড। ২০০৬ সালে ইয়েমেনের কারাগার থেকে পালিয়ে যান এবং ২০০৯ সালে ইয়েমেনের আল-কায়েদা প্রধানের দায়িত্ব পান তিনি। তিনি ওসামা বিন লাদেনের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের