,

নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন

1434358771নেত্রকোনার দূর্গাপুর উপজেলার তেলীপাড়া গ্রার কৃষক খোকন মিয়াকে (৩২) হত্যার দায়ে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ। মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন তিন আসামি। সোমবার দুপুর ১২টায় আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছেন- তেলীপাড়া গ্রামের মৃত রজব আলী ওরফে হাছু মিয়ার দুই পুত্র আ. ছাত্তার (৩৬) ও লাল মিয়া (৩৮), সাহেব আলীর তিন ছেলে বাবুল মিয়া (২৬), সুরুজ মিয়া (২৪) ও হাবিবুর রহমান এবং মৃত হাদিছ মিয়ার ছেলে সাইফুল ইসলাম। খালাসপ্রাপ্তরা হচ্ছেন, সাহেব আলী (৮০), নূরেছা খাতুন (৪৬) ও মনোয়ারা খাতুন (২৭)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নিহত খোকন মিয়ার সাথে একই গ্রামের হাছু মিয়ার ছেলে লাল মিয়ার জমি-সংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৭ আগস্ট ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয় খোকন মিয়াকে। পরে হাসপাতালে চিকি|সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  এ বিষয়ে নিহতের চাচা মো. আ. জলিল বাদী হয়ে ৯ জনকে আসামি করে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৩ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।  বিজ্ঞ বিচারক উভয়পক্ষের সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণান্তে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. সাইফুল আলম প্রদীপ, আর আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সুভাষ বনিক অজয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ