,

কসবায় বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক কর্মশালা

news-image

বিশেষ প্রতিনিধি সোমবার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল  ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোর্শেদ, বায়েক ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম জি হাক্কানী। স্বাগত বক্তব্য রাখেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন ভুইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; এন.এম. জাকারিয়া টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক আহমেদ, রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হাসান, আক্তার হোসেন, আনোয়ার হোসেন, শিক্ষক ফারুক আহমেদ, মোহাম্মদ আলী, ইদ্রিস আহম্মদ প্রমুখ। পরে বাল্য বিবাহ  ও যৌন হয়রানী প্রতিরোধ বিষয়ক রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারী মো. আলাউদ্দিন, দ্বিতীয় স্থান অধিকারী ইফতে আনোয়ার ও তৃতীয় স্থান অধিকারী জুলিয়া আক্তারকে পুরস্কার প্রদান করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ