,

মন্টে কার্লোর শোরুম উদ্বোধন করলেন জয়া-ফেরদৌস

news-image

বিনোদন প্রতিবেদকবাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড মন্টে কার্লো। গত ১২ জুন রাজধানীর বনানীর ১১ নং রোডে মন্টে কার্লোর প্রথম শোরুমের উদ্বোধন করেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী জয়া আহসান। এ সময়  উপস্থিত ছিলেন মডেল বাধঁন, নীরব, ইমন, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনসহ চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের তারকা শিল্পীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মন্টে কার্লোর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান দিপু বলেন, মন্টে কার্লো একটি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড। এই ব্র্যান্ডের পোশাক কিনতে যারা ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংককসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল অংকের টাকা খরচ করে যান তাদের এবং দেশের সকল শ্রেণীর মানুষের চাহিদার কথা বিবেচনা করে আমরা মন্টে কার্লোকে বাংলাদেশে নিয়ে এসেছি। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এসব পোশাকের মূল্য সব শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। মন্টে কার্লোর নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি নরমাল সব ধরনের পোশাকের পাশাপাশি ছোটদের পোশাক, অফিসিয়াল, ডেনিম এবং লিলেনের বিশ্বখ্যাত সব পোশাক নিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা