বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের শাসন না থাকায় নারী পুলিশকে ধর্ষণ, এমপিপুত্রকে রক্ষার চেষ্টা

news-image

অপরাধ ডেস্কআওয়ামী লীগের সাংসদ পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির ছোড়া গুলিতেই নিরীহ দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, ‘সাংসদপুত্র এই হত্যার দায় এড়িয়ে যেতে পারেন না। আর গণমাধ্যমে প্রকাশিত খবরে স্পষ্ট যে, তিনিই প্রকৃত খুনি।’

রোববার দুপুরে নয়াপন্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিপন বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান নয়। কারণ ক্ষমতাসীনরা দেশের সকল প্রতিষ্ঠানকে তছনছ করে ফেলেছে। তাই এই সমস্যা থেকে বের হওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে যতদূর সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আর ওই নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করবে।’

দেশে কোনো আইনের শাসন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আইনের শাসন কতটা অবনতি হলে একজন নারী পুলিশও ধর্ষণের শিকার হন। তাও আবার সহকর্মীদের হাতেই ধর্ষিত হয়েছেন। দেশে বিচারহীনতার রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে। তাই এই ধরনের ঘটনা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ঘটনা কোন গণতান্ত্রিক দেশের জন্য ভালো নয়। আর আজ দেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা গত ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের ফসল।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশ প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। বিলম্ব না করে আসুন আলোচনা মাধ্যমে সকল সমস্যার সমাধান করি। কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে গেলে তখন বিএনপি আপনাদের সহযোগিতা করলেও পরিস্থিতি সামাল দিতে পারবেন না।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর প্রসঙ্গে রিপন বলেন, ‘যদি দেশে নির্বাচিত সরকার থাকতো তাহলে মোদির সফরের আগে আমরা সবাই আলোচনায় বসতে পারতাম। আর মোদি বাংলাদেশে এসে জাতীয় সংসদে ভাষণ দিতেন। কিন্তু এই সরকার অবৈধ বলেই মোদিকে সংসদে আমন্ত্রণ জানাতে পারেনি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।

সূএ : বাংলামেইল২৪ডটকম

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক