,

ব্রাহ্মণবাড়িয়া ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত-৪

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুইলতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মাইনুল করিম (৪৫), শিউলি (৩৫), আয়েশা বেগম (৫৫) ও আশামনি (০৫)। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জেলার আখাউড়া থেকে একটি সিএনজি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া সদর দিকে আসছিল। পথিমধ্যে সদর উপজেলার জারুইলতা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা চালক আবুল কালাম (৩০) মারা যান। এ ঘটনায় আহত হন সিএনিজ অটোরিকশার আরো ৪ যাত্রী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ