,

বৃষ্টিতে নাজেহাল চুলের যত্ন

news-image

লাইফস্টাইল ডেস্কবর্ষার দিনে বৃষ্টিকে তো থামিয়ে রাখা যায় না। এমন দিনে বৃষ্টির পানি, ধুলোবালি আর ঘামে ভিজে আপনার চুলের অবস্থাও হয়ে গেছে নাজেহাল। উসকো-খুসকো, নিষ্প্রাণ আর উজ্জ্বলতাও হারাতে বসেছে চুল। তাইতো একটু বাড়তি পরিচর্যা চাই। সাময়িক পরিচর্যা হিসেবে বৃষ্টিভেজা চুল প্রথমেই শুকনো তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিতে হবে। বাইরে বেরোলে অবশ্যই মনে করে ব্যাগে একটি ছোট তোয়ালে রেখে দিন। যাতে চুল ভিজলেও মুছে শুকিয়েও নিতে পারেন। কিন্তু বাসায় পৌঁছে করতে হবে আসল যত্ন। সেজন্য-

রিঠা গুঁড়া করে ভিজিয়ে রেখে ছেঁকে রসটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। সপ্তাহে দুই দিন চুলে একটা প্যাক লাগান। প্যাকটা চুলের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন।
এক চামচ ভিনেগার ও একটি ডিম মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
টক দই ও ডিম একসঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন।
হেনা গুঁড়া অথবা প্রাকৃতিক মেহেদি লাগাতে পারেন।
বৃষ্টিভেজা চুলের জন্য গরম তেল মালিশ খুবই ভালো। এক্ষেত্রে মাথার তালুতে আঙুলের মাথা দিয়ে ঘষে ম্যাসেজ করুন। তারপর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় ভাপ নিতে পারেন।
কলা ভালোভাবে চটকে নিন। তারপর চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
তৈলাক্ত চুলের জন্য মধু ও টক দই একসঙ্গে মিশিয়ে লাগাতে পারেন।
সামান্য পরিচর্যায় ফিরে পান মনের মতো সুন্দর চুল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ