,

পৃথিবী আশঙ্কামুক্ত: নাসা

news-image

প্রযুক্তি ডেস্কআগামী তিন মাসের মধ্যে মহাকাশ থেকে আসা বিশাল পাথুরে পিণ্ডের আঘাতে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নাসার বিজ্ঞানীরা। সম্প্রতি ভিত্তিহীন তত্ত্ব দিয়ে কিছু গবেষকেরা দাবি করেছেন, ভয়াবহ পরিবেশগত বিপর্যয় ঘটতে যাচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর মহাকাশ থেকে আসা এক বিশাল পাথর পৃথিবীতে আছড়ে পড়তে পারে। বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটেও বিষয়টি নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ছে। 

ওই তাত্ত্বিক গবেষকেদের মতে, পৃথিবীর শীর্ষ দেশগুলোর সরকার বিষয়টি অবগত থাকলেও জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারে ভেবে তথ্য প্রকাশ করছে না। কিন্তু এই বিপর্যয় থেকে বাঁচতে বিত্তশালীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। 

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ‘এখন পৃথিবীর কক্ষপথের দিকে কোনো গ্রহাণু বা ধূমকেতু আসার আশঙ্কা নেই, সেটা নাসা ভালো করে জানে। তাই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটার সম্ভাবনা খুবই সামান্য।’ 

নাসার গবেষকেরা জানিয়েছে, ‘আমরা যে বিষয়টি নিশ্চিত করে বলতে পারি তা হচ্ছে, আগামী কয়েক শ বছরের মধ্যেও বিশাল আকারের কোনো বস্তু পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই।’ জিনিউজ ও ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস অবলম্বনে

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা