,

সাকিবের জোড়া আঘাত

news-image

ক্রীড়া ডেস্কফতুল্লা টেস্টের প্রথম দিন কোনো উইকেট শিকার করতে পরেনি বাংলাদেশী বোলাররা। আর দ্বিতীয় দিন ভেসে যায় বৃষ্টিতে। কিন্তু তৃতয়ি দিনের শুরুতেই স্বরূপে ফিরেছে বাংলাদেশী বোলররা। সাকিব আলহা সানের জোড়া আঘাতের পর স্পিনার জুবায়ের হোসেনও দেখালেন সাফল্য। প্রথম সেশনের খেলায় ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৩১১ রান। প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটে নামে ভারত। কিন্তু দিনের ১১তম ওভারে সেঞ্চুরি করা শিখর ধাওয়ানকে ফেরান সাকিব আল হাসান। ভারতের দলীয় ২৮৩ রানের মাথায় ধাওয়ান ব্যক্তিগত ১৭৩ রানে কট অ্যান্ড বোল্ড করে আউট করেন তিনি। পরের ওভারের পঞ্চম বলে ফের আঘাত হানেন সাকিব। এবার রোহিত শর্মাকে (৬) সরাসরি বোল্ড করে ফেরত পাঠান তিনি। সাকিবের পথ ধরে বাংলাদেশকে সাফল্য এেন দেন লেগ স্পিনার জুবায়ের হোসেন। দলীয় ৩১০ রানে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ব্যক্তিগত ১৪ রানে সরাসরি বোল্ড করেন তিনি।

 তবে এখনও ১১৯ রানে অপরাজিত আছেন ওপেনার মুরলি বিজয়। বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম দিন ৮৯ রানে অপরাজিত মুরলি বিজয় এদিন তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নেন। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা