,

হুইপের চেয়ারে বসে পড়লেন প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রির্পোট সংসদ অধিবেশন কক্ষে পালনীয় আচরণবিধি মানতে গিয়ে নিজের জন্য নির্ধারিত আসনে না বসে হুইপের আসনে ৮ মিনিট বসে থেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারের বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্ত গ্যালারিতে উপস্থিত দর্শনার্থীদের মাঝে বেশ কৌতুহলের জন্ম দেয়।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে ওই সময় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবস উপলক্ষে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি। অধিবেশন কক্ষে পালনীয় কার্যপ্রণালী বিধির ২৮ নম্বর চ্যাপ্টারের ২৬৭ নম্বর ধারার ৪ উপধারায় বলা আছে, কোনো সদস্যের বক্তৃতা চলাকালে ওই সদস্য ও সভাপতির মধ্যবর্তী স্থান দিয়ে চলাচল করা যাবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন অধিবেশন কক্ষে ঢোকেন তখন দীপু মনি বক্তব্য রাখছিলেন। আর তখন আচরণবিধি মানতে গিয়ে ট্রেজারি বেঞ্চের তিন নম্বর সারির প্রথম চেয়ারে গিয়ে বসেন সংসদ নেতা। ওই চেয়ারের পাশের চেয়ারটিতে দাঁড়িয়েই বক্তব্য রাখছিলেন দীপু মনি। আর প্রধানমন্ত্রী যে চেয়ারটিতে গিয়ে বসেন সেটি ছিল হুইপ শহীদুজ্জামান সরকারের।

প্রধানমন্ত্রী ওই চেয়ারে বসার পর চিফ হুইপ তার আসন থেকে উঠে গিয়ে একসারি পরে গিয়ে বসেন। প্রায় ৮ মিনিট শহীদুজ্জামানের চেয়ারেই বসে ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় সামনের সারিতে বসা ছিলেন নবম সংসদের হুইপ নূরে আলম চৌধুরী লিটন।

দীপু মনির বক্তব্য শেষ হলে তার সঙ্গে করমর্দন করে পরে নিজ চেয়ারে গিয়ে বসেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এমন দৃষ্টান্তে কিছুক্ষণের জন্য গ্যালারিতে উপস্থিত দর্শনার্থী ও নবীন সংসদ সদস্যদের মাঝে বেশ কৌতুহলের জন্ম নেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ