,

জাতিসংঘের শান্তিরক্ষীরা’ যৌনতার বিনিময়ে পণ্য দেয়

news-image

আন্তর্জাতিক ডেস্কসহায়তার জন্য বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েন করা হলেও তাদের অনেকে যৌনতার বিনিময়ে পণ্য দেয় বলে জাতিসংঘের একটি খসড়া প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।
বিবিসি বলেছে, জাতিসংঘের অফিস অব ইন্টারনাল ওভারসাইট সার্ভিস (ওআইওএস) প্রতিবেদনটির তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হাইতি ও লাইবেরিয়ার কয়েকশ নারী ক্ষুধা ও দারিদ্যের তাড়নায় যৌনতা বিক্রি করতে প্ররোচিত হয়েছেন। এসব নারীদের নগদ অর্থ, অলঙ্কার, মোবাইল ফোন এবং অন্যান্য পণ্য দেয়া হয়েছে।
২০০৮ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ৪৮০টি যৌন শোষণ ও অপব্যবহারের অভিযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক-তৃতীয়াংশ অভিযোগের  সঙ্গে শিশুরা জড়িয়ে আছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাইতি ও লাইবেরিয়ার কয়েকশো নারী জানিয়েছেন, ক্ষুধা, দারিদ্র্য ও জীবনমান উন্নয়নের তাড়নায় জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে যৌনতা বিক্রি করেছেন।
খসড়া প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, শান্তিরক্ষা মিশনে আছে এমন দুটি দেশের সাক্ষ্যপ্রমাণে দেখা গেছে, বাণিজ্যিক যৌনতা একটি সাধারণ বিষয় হলেও শান্তিরক্ষা মিশনে বিষয়টি নিয়ে কোনো প্রতিবেদন দাখিল করা হয় না।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সাক্ষাৎকার নেয়া হাইতির ২৩১ জন মানুষ জানিয়েছেন তারা শান্তিরক্ষীদের সঙ্গে ‘বাণিজ্যিক যৌনতায়’ লিপ্ত হয়েছিলেন।
২০১৪ সালে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে এই ধরনের ৫১টি অভিযোগ এসেছে। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের এক লাখ ২৫ হাজার শান্তিরক্ষী মোতায়েন আছে। সূত্র: বিবিসি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ