,

আংশিক লঞ্চ চলাচল শুরু সদরঘাট থেকে

news-image

ডেস্ক রির্পোট : বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে বন্ধ থাকার পর ঢাকার সদরঘাট থেকে বেশ কয়েকটি রুটে আংশিক লঞ্চ চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বেশ কয়েকটি রুটে আংশিক লঞ্চ চলাচল শুরু হয়।

তবে সদরঘাট থেকে ৩৭টি রুটে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলতে পারবে না। নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক মো. শহিদুল্লাহ সকালে বলেন, আজ সকালে ঢাকা নদীবন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে।

সদরঘাট টারমিনাল থেকে ৩৭টি রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুর দুইটার দিকে তিনি বলেন, আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় লঞ্চ চলাচল আংশিক শুরু হয়েছে। তবে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চগুলো চলতে পারবে না।

এ জাতীয় আরও খবর

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী