,

১৫০ অভিবাসীকে ফেরত আনা হচ্ছে (ভিডিও)

news-image

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫০ জন অভিবাসীকে আজ (সোমবার) বাংলাদেশে ফেরত আনা হবে। আজ (সোমবার) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে বিজিবির সাথে মিয়ানমার বর্ডার পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশি হিসেবে সনাক্ত ১৫০ জনকে ফেরত আনা হচ্ছে।

এ বিষয়ে বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান বলেন, উদ্ধার হওয়া ১৫০ জন অভিবাসী সবাই বাংলাদেশি। ৫৫ জন নরসিংদীর, কক্সবাজারের ৩০, ঝিনাইদহের ১২, বান্দরবানের ১০, চট্টগ্রামের ৭, ব্রাহ্মণবাড়িয়ার ৬, পাবনার ৫, সুনামগঞ্জ, বাগেরহাট ও চুয়াডাঙ্গার ৪, টাঙ্গাইলের ৩, নারায়ণগঞ্জ, রাজবাড়ী ও যশোরের ২ এবং নাটোর, চাঁদপুর ও হবিগঞ্জের ১ জন রয়েছে।

গত ২১ মে সাগরে ভাসমান অবস্থায় ওই ২০৮ জনকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। পরে মিয়ানমারের পক্ষ থেকে দাবি করা হয়, এদের মধ্যে ২০০ জন বাংলাদেশি রয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বিজিবির নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধিদল গত ২৪ মে মিয়ানমার যাওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধারকৃত বাংলাদেশি দাবির পাশাপাশি তাদের ফেরত নিতে বললে ওই সফর স্থগিত করা হয়। এছাড়া উদ্ধারকৃতদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের সীমানরক্ষী বাহিনীর কাছে চিঠি পাঠায় বিজিবি।

কিন্তু ওইদিন মিয়ানমার কর্তৃপক্ষ যে তালিকা পাঠায় তা ছিল বিভ্রান্তিকর ও অপূর্ণাঙ্গ। তালিকাটি ওইদিনই বিজিবির সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং পূর্ণাঙ্গ তালিকা চেয়ে মিয়ানমারের কাছে আরেকটি চিঠি পাঠায় বাংলাদেশ।

গত ২৯ মে মিয়ানমার নৌবাহিনী আরো ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করে। এদের মধ্যেও বাংলাদেশি রয়েছে বলেও দাবি মিয়ানমারের। বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলাপ আলোচনা চলছে বলে জানা গেছে।

https://www.youtube.com/watch?v=6Gh6scssd8k

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা