বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন গ্যাস্ট্রিক সমস্যার খুবই কার্যকরী সহজ ৩ টি ঘরোয়া সমাধান!

news-image

স্বাস্থ্য ডেস্কআমরা যতো কাজকর্ম করি তার প্রধান উদ্দেশ্য কিন্তু খাওয়াই থাকে। কিন্তু অনেকেই আছেন এই কাজের ব্যস্ততায় খাওয়ার কথা ভুলে বসে থাকেন। সকালে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে সকালের নাস্তা না করা বা দুপুরে কাজের ব্যস্ততায় বিকেল গড়িয়ে খাবার খাওয়ার মতো কাজ অনেকেই অভ্যাসে পরিণত করে ফেলেছেন। এই অভ্যাসের পরিণতি গ্যাস্ট্রিকের সমস্যা। খাওয়ার সময় এবং খাবার একটু এদিক সেদিক হলেই প্রচণ্ড ব্যথা হতে থাকে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে। এই বিষয়টি মোটেও অবহেলা করার মতো নয়। কারণ অবহেলার কারণেই সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা মারাত্মক আলসারের আকার ধারণ করে। তাই গ্যাস্ট্রিকের সমস্যাকে অবহেলা নয়। নিয়ম মেনে চলে এবং ডাক্তারের শরণাপন্ন হয়ে সমস্যার সমাধান করা উচিত। তবে গ্যাস্ট্রিকের সাধারণ ব্যথা সমস্যার সমাধান কিন্তু আপনি ঘরেই করে নিতে পারেন। আজকে শিখে নিন এমনই কার্যকরী খুবই সহজ কিছু ঘরোয়া সমাধান।

১) দারুচিনির ব্যবহার
দারুচিনি গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে বিশেষভাবে কার্যকরী। দারুচিনি অ্যাসিডিটি, পেটে ব্যথা এবং পেটের গ্যাসের সমস্যা সমাধান করে তাৎক্ষণিক ভাবেই।

– কফি, ওটমিল কিংবা গরম দুধে দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন, খুব দ্রুত ফলাফল পাবেন। তবে যদি দুধে সমস্যা থাকে তাহলে দুধ খাবেন না।
– চাইলে পানিতে দারুচিনি গুঁড়ো ফুটিয়ে ছেঁকে মধু মিশিয়ে চায়ের মতো পান করতে পারেন। এতেও সমস্যার উপশম হবে।
২) বেকিং সোডার ব্যবহার
বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পাকস্থলীর অতিরিক্তি অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে, গ্যাস দূর করে গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে কাজ করে।

– ১/৪ চা চামচ বেকিং সোডা ১ গ্লাস পানিতে ভালো করে গুলে নিন।
– এই মিশ্রণটি পেটে সমস্যা অনুভূত হওয়ার সময়ে পান করে নিন। এতে দ্রুত ভালো ফলাফল পাবেন।
৩) আদার ব্যবহার
আদা গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে বিশেষভাবে কার্যকরী। আদার অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান প্রদাহ ও গ্যাস্ট্রিকের ব্যথা উপশমে কাজ করে।

– ২ কাপ পানিতে ১ টেবিল চামচ আদা কুচি একটু ছেঁচে দিয়ে ফুটাতে থাকুন।
– পানি শুকিয়ে ১ কাপ হয়ে এলে এতে ১-২ চা চামচ মধু মিশিয়ে পান করুন, বেশ ভালো ও দ্রুত ফল পাবেন।
– চাইলে শুধু আদা লবণ দিয়ে চিবিয়ে খেয়ে দেখতে পারেন। এতেও অনেক উপকার হবে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক