,

ভারতীয় ক্রিকেট দল ঢাকায়

news-image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় অবস্থান করায় সফর পিছিয়ে দেয় ভারতের ক্রিকেট বোর্ড। ৭ জুন রোববার ভারতের ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা থাকলেও একদিন পিছিয়ে আজ সোমবার ঢাকায় এসেছেন তারা। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে নামেন টিম ইন্ডিয়া।

রোববার রাতে ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যাওয়ার ১৩ ঘণ্টার মধ্যে ঢাকায় পা রাখলেন বিরাট কোহলির দল। সোমবার সকাল ৯টার দিকে ।

বিমানবন্দর থেকে অবতরণের পর তাদের সরাসরি হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হবে। বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় অনুশীলনে নামবেন তারা। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাবেন কোহলি-রোহিত শর্মার দল।

অন্যদিকে, একই সময়ে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের।

২০১০ সালের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের দল। যদিও ২০১৪ সালে এসেছিল তারা। তবে সেবার টেস্ট খেলা হয়নি তাদের। এবারের সফরে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

১০ জুন প্রথম টেস্ট শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

ভারতের টেস্ট স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুণ অ্যারন, লোকেশ রাহুল ও ইশান্ত শর্মা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা