,

তিনটি আয়াত পাঠকারীর জন্য ৭০ হাজার ফেরেশতার দোয়া!

news-image

ইসলামিক ডেস্ক : বিখ্যাত হাদিসগ্রন্থ তিরমিজি শরিফে হজরত মাকাল ইবনে ইয়াসার (রা.) বর্ণনা করেন, মহানবী (সা.) বলেছেন, যে ব্যক্তি সকালে ৩ বার ‘আউযুবিল্লাহিস্সামিউল আলিমি, মিনাশ শাইত¦নির রাজিম’ পাঠ করার পর সুরা হাশরের শেষ তিন আয়াত পাঠ করবে, আল্লাহ তায়ালা তার জন্য ৭০ হাজার ফেরেশতা নিযুক্ত করেন।
পাঠকারীর জন্য ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন। পাঠকারী সেদিন মারা গেলে শহিদের মর্যাদা দেওয়া হয়। যে ব্যক্তি সন্ধ্যায় সুরা হাশরের শেষ তিন পাঠ করবে, সেও একই মর্যাদা লাভ করবে। অর্থাৎ মাগরিব থেকে পরদিন সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা গুনাহ মাফের জন্য রহমতের দোয়া করে, আর সে রাতে মারা গেলে শহিদর সম্মান পাবে।
সূত্র : তিরমিজি হা/২৯২২ কানযুল উম্মাল হা/৩৫৯৭, মুসনাদে আহমাদ হা/ ২০৩০৬, মিশকাতুল মাসাবিহ/ ২১৫৭
সুরা হাশরে শেষ তিন আয়াতের উচ্চারণ :
১) হু আল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হু। আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
২) হু আল্লা হুল্লাজি লা ইলাহা ইল্লা হু। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মু‘মিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। সুব হানাল্লাহি আম্মা ইউশরিকুন।
৩) হু আল্লাহুল খালিকুল বারিয়ুল মুসাওরি লাহুল আসমাউল হুসনা। ইউ সাব্বিহু লাহু মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ্, ওয়া হুয়াল আজিজুল হাকিম।
সুরা হাশরে শেষ তিন আয়াতের অনুবাদ :
১) তিনিই আল্লাহ তায়ালা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা। (সুরা হাশর: ২২)
২) তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাতœশীল । তারা যাকে অংশীদার করে আল্লাহ তায়ালা তা থেকে পবিত্র। (সুরা হাশর: ২৩)
৩) তিনিই আল্লাহ তায়ালা, ¯্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়। (সুরা হাশর: ২৪)

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা