,

গুগলে বাংলাকে সমৃদ্ধ করার কাজ চলছে

rahitulআন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেট সম্পর্কে জানেন অথচ গুগল সার্চ ইঞ্জিনের সঙ্গে পরিচিত নন এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর! জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ভাষাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গুগল ডেভলপার্স গ্রুপ (জিডিজি) বাংলা এখন গুগল অনুবাদে বাংলা ভাষার সমৃদ্ধি নিয়ে কাজ করছে। গেল ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ৮১ টি স্থানে চার হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী গুগল অনুবাদে শব্দ, শব্দাংশ, বাক্য বা বাক্যাংশ যোগ করেছেন। লক্ষমাত্রা চার লাখ থাকলেও সবার অংশগ্রহণে তা হয়েছে সাত লাখ। এ কাজের সহযোগিতায় ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং  বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সংগঠনটি কাজ শুরু করে ১ ফেব্রুয়ারি। গুগল অনুবাদে এখন পর্যন্ত তারা ১৭ লাখের বেশি শব্দ, শব্দাংশ, বাক্য বা বাক্যাংশ যোগ করেছেন।

জিডিজি বাংলার ভাষাভিত্তিক স্বেচ্চাসেবী কাজের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন সংগঠনটির যোগাযোগ সমন্বয়ক রাহিতুল ইসলাম।

স্বাধীনতা দিবসের দিন বড় ধরনের একটা কাজ করলেন। দিনটি সম্পর্কে যদি কিছু বলুন।

রাহিতুল: আসলেই এবার একটা অন্য রকম স্বাধীনতা দিবস গেলো। আলাদা উদযাপনে নতুন কিছু করতে পারার আনন্দে। আমরা আরেক বার জেগে উঠেছিলাম মাতৃভাষার জন্য। দিনটির তাৎপর্যই আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিল।

জিডিজি বাংলার শুরুর সময়ের পরিকল্পনা কী ছিল? এরকম একটা মহৎ কাজে আপনারা অনুপ্রাণিত হলেন কীভাবে?

রাহিতুল:  না, গল্প না। উৎসের মূলটা বলি। পল্লব মোহাইমেন ও মুনির হাসান ভাইয়ের ভাবনাগুলোই আমাদের জিডিজি বাংলা। ওনারা ছিলেন এবং আছেন বলেই আমরা মাঠে নামার সাহস পেয়েছি। আর, পরিকল্পনা তো একটাই ইন্টারনেট ব্যবহার করে গুগল অনুবাদে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা। তবে শুরুর দিকে এসো ডটকমের প্রধান নির্বাহী দিদারুল আলম ও হাইফাই পাবলিকের প্রধান প্রযুক্তি কর্মকতা সাফকাত আলমকে নিয়ে আমরা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঘুরেঘুরে সচেতনতামূলক প্রচারণায় নেমেছিলাম। এই তো এভাবেই শুরু।

গুগল অনুবাদে কি পরিমাণ বাংলা শব্দ, শব্দাংশ, বাক্য বা বাক্যাংশ আছে? নতুন করে অনেক শব্দ যোগ করা হয়েছে। এখনই কী সেখানে সঠিক অনুবাদ পাওয়া যাবে?

রাহিতুল:  দেখুন, এ কাজটা চলতেই থাকবে। সবে মাত্র শব্দ যোগ করা হয়েছে, এখনো হচ্ছে। এরপর, গুগল টিম এবং জিডিডি বাংলা মিলে শব্দ শুদ্ধিতে নামবে। এ কাজে নির্বাচিত দশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন। এতদিনে গুগল অনুবাদে নানা রকম শব্দ বা বাক্যাংশ লেখা হয়েছে। সেখানে অনেক ভুলভ্রান্তি রয়েছে, ওগুলোর সম্পাদনা শেষ হলেই সঠিক অনুবাদ দেখা যাবে।

আগামী দিনের জিডিজিকে কীভাবে ভাবছেন?

রাহিতুল:  আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শেষ হয়নি। ১৪ এপ্রিল পর্যন্ত চলবে। সব মিলেয়ে সর্বোচ্চ শব্দযোগকারী বা অবদানকারী তিন দিনের সিঙ্গাপুর গুগল অফিস ভ্রমণের সুযোগ  পাবেন। তারপরও এই কাজ চলতে থাকবে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে। বর্তমানে আমাদের সাড়ে চার হাজারেরও বেশি স্বেচ্ছাসেবী রয়েছেন। তারা এখানে নিজ থেকেই কাজ করবেন।

স্বেচ্ছাসেবী হিসেবে আপনাদেরকে যারা সহযোগিতা  করছেন সামষ্টিক অর্থে তাদের পরিচয় সম্পর্কে  বলুন।

রাহিতুল: যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে তারাই আমাদের স্বেচ্ছাসেবী। এদের মধ্যে শিক্ষার্থী এবং তরুণই বেশি। তবে সব বয়সী লোকের অংশগ্রহণ রয়েছে এখানে। এমনকি গৃহিনীরাও ঘরে বসে এ কাজে অংশ নিয়েছেন। অনেকে তো বিনোদন ভেবেই কাজটি করছেন।

গুগল অনুবাদে বাংলা ভাষা সমৃদ্ধ হয়েছে। এখন আমরা নানা ভাবেই উপকৃত হবো। হয়ত বদলে যাচ্ছে ইংরেজি ভাষা চর্চার মাধ্যম। এ নিয়ে আপনি কী ভাবছেন।

রাহিতুল: শুধু ইংরেজি ভাষা চর্চার মাধ্যম না, বদলে যাবে অনেক কিছুই। পুরো উইকিপিডিয়াই অনুবাদ করা যাবে এর মাধ্যমে।  এটি ব্যবহার করে বিশ্বের ৯০টি ভাষার অনুবাদ দেখা যাবে। শিক্ষা, ব্যবসা, আর্ন্তজাতিক ভাবনা, ডিজিটাইজেশন সব কিছুতেই এর প্রভাব পড়বে। আমরা অনেক দিক দিয়েই এগিয়ে যাবো। যারা আউটসোর্সিং করেন তারাও নানা ভাবে উপকৃত হবেন।

জিডিজি বাংলার দু’জন বিশ্ববিদ্যালয় প্রতিনিধির নাম ঘোষণা করেছেন। এরকম কী চলতেই থাকবে এবং আরো প্রতিনিধি বাড়ানোর পরিকল্পনা আছে কী?

রাহিতুল: হ্যা। প্রত্যেক বিশ্ববিদ্যালয়েই জিডিজি বাংলার একজন করে প্রতিনিধি থাকবেন। তারা নিজ ক্যাম্পাসেই কমিউনিটি গঠন করে অনুবাদের কাজ করবেন। তবে বিশ্ববিদ্যালয়ের সমষ্টিক অবদানের ভিত্তিতেই এসব প্রতিনিধিদের বাছাই করা হবে। বিশ্ববিদ্যালয় ভিত্তিক সবচেয়ে বেশি অবদান রাখার জন্য ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনির্ভাসিটির দু’জনকে জিডিজি বাংলার প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি করা হয়েছে। প্রচরণার মাধ্যমে এ প্রতিনিধি বাছাইয়ের কাজ চলতে থাকবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা