,

নকিয়া ১১০০ মডেলে অ্যান্ড্রয়েড ললিপপ!

0e94957745e01e946b6db09ea9467bea-nokia-110প্রযুক্তি ডেস্ক : নকিয়ার তৈরি জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ১১০০ নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে। প্রযুক্তি বিশ্বে এখন নকিয়ার এই মডেলটি নিয়ে খবর রটার কারণ হচ্ছে, নকিয়া ১১০০ মডেলে আসছে গুগলের অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ!

প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, জনপ্রিয় ১১০০ মডেল নাম দিয়ে একটি স্মার্টফোন বাজারে আনছে নকিয়া, যাতে কোয়াড কোর প্রসেসর থাকবে আর থাকবে ললিপপ অপারেটিং সিস্টেম। এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নকিয়া ১১০০ মডেলের ফোনটি বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে। নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিকবেঞ্চ ব্রাউজার বেঞ্চমার্কের ফলাফলে এই মডেলটির তথ্য পেয়েছে। এই ফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর ও ৫১২ র‍্যাম যুক্ত রয়েছে।

যদি নকিয়া ১১০০ মডেলের ফিচার ফোনটির কথা বলা হয়, তবে তাতে অ্যান্ড্রয়েড ললিপপ যুক্ত করার কথা বিশ্বাস করা কঠিন। আগামী বছর নাগাদ এই ফোনটি বাজারে আনতে পারে ফিনল্যান্ডের নকিয়া ব্র্যান্ড। বর্তমানে নকিয়ার মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের অধীনে। ফিনল্যান্ডের নকিয়ার কাছ থেকে গত বছরে মোবাইল ফোন বিভাগ অধিগ্রহণ করে মাইক্রোসফট। চুক্তি অনুযায়ী ২০১৬ সালের আগ পর্যন্ত কোনো স্মার্টফোন ব্র্যান্ড বাজারে আনতে পারবে না ফিনল্যান্ডের নকিয়া।

২০০৩ সালে বাজারে আসে নকিয়া ১১০০। নকিয়ার দাবি, এটাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফোন। বিশ্বে ২৫ কোটির বেশি মানুষের হাতে এই ফোনটি পৌঁছে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে