,

এবার বাস্তবে সমুদ্রের তলায় সিটি!

file

আন্তর্জাতিক ডেস্ক :বাড়ছে জনসংখ্যা। এই সেই তুলনায় পৃথিবীর মাটিতে নেই পর্যাপ্ত স্থান। যেভাবে বাস্তু সম্পত্তির দাম হুহু করে বাড়ছে ইচ্ছা থাকলেও কপালে মনের মতো ছাদ জুটছে না অনেকের। এবার সেই সব সমস্যার সমাধান করতে সমুদ্রের নিচে শহর তৈরি করতে উদ্যোগী হলো জাপানের এক কন্সট্রাকশন কোম্পানি।

শিমিজু করপোরেশন নামের ওই কোম্পানি সমুদ্রের নিচে আধুনিকযুগের ‘আটলানটিস’-এর টেমপ্লেট প্রকাশ করল। সমুদ্রের তলদেশে এ এক স্বয়ং সম্পূর্ণ শহর।

ওশেন স্পাইরাল প্রোজেক্টে বিশাল আকৃতির সর্পিল স্ট্রাকচার একটা আরেকটার সঙ্গে জুড়ে ওয়াটারটাইট ঘরগুলোর সঙ্গে সংযোগ রা করবে। এই সর্পিল স্ট্রাকচারগুলো মিথেন ত্যাগ করা মাইক্রো অরগানিজম থেকে শক্তি সংগ্রহ করবে।

সমুদ্র তলদেশ থেকে অন্যান্য যৌগও সংগ্রহ করা যাবে। সর্পিল আকৃতির স্ট্রাকচারগুলোর দৈর্ঘ্য বরাবর তৈরি হবে যাতায়াতের পথ।

প্রায় ৫,০০০ মানুষ এই স্পাইরাল স্ট্রাকচারের উপরে একটা স্বচ্ছ বলের মধ্যে স্বচ্ছন্দে থাকতে পারবেন। সমুদ্র তলদেশ থেকে উপরে থাকার কারণে এই বলে সহজেই সূর্যের আলো এসে পৌছাবে। তবে খারাপ আবহাওয়ায় বড় ঢেউ মাঝে মাঝে এসে ধাক্কা দিতে পারে এই বলকে।

পুরো ব্যাপারটা কাল্পনিক মনে হলেও শিমিজি কর্তৃপক্ষের দাবি ২০৩০ সালের মধ্যেই এই রকম একটা শহর তৈরি করে ফেলবে তারা। এই সংস্থার দাবি মাত্র ৫ বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে আস্ত একটা ‘আটলানটিস’। খরচ পড়বে ১৬ বিলিয়ন পাউন্ড।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর